1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

আদালতের নির্দেশে ৩ মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

নেত্রকোনায় আদালতের নির্দেশে কবর থেকে দুলন আক্তার (২৩) নামের এক নারীর মরদেহ উত্তোলন করেছে পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের দরুনবালী এলাকার একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের দরুনবালী গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে মো. আব্দুল কাইয়ুবের সঙ্গে ২০১৪ সালে বারহাট্টা নোয়াগাও গ্রামের মো. আজিজুল ইসলামের মেয়ে দুলন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুলনের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন স্বামী কাইয়ুম। এতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন। এ অবস্থায় এক ছেলে সন্তান জন্ম দেয়ার ছয়দিন পর মারা যান দুলন আক্তার।

খবর পেয়ে নিহতের স্বজনরা দরুনবালী যান। পরে ওই গ্রামের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। ওই সময় নিহতের স্বজনরা থানায় কোনো অভিযোগ করেননি। এদিকে একমাস পর ওই গৃহবধূর স্বামী আব্দুল কাইয়ুম কলমাকান্দা উপজেলার রুমা নামের একজনকে বিয়ে করে সংসার শুরু করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোরশেদা খানম জানান, নিহতের ঘটনাটি সন্দেহজনক মনে হলে গত ১২ এপ্রিল নিহতের মা আলোয়া আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল কাইয়ুম, তার দ্বিতীয় স্ত্রী রুমা আক্তার এবং তার মা বেগম আক্তারকে আসামি করা হয়। মামলার পর আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও জানান, মামলা তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মঙ্গলবার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি