1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ৭দিনে ২৮ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

লকডাউনের সাত দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ২০ জন মারা যান।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

তিনি বলেন, ‘প্রতিদিন হাসপাতালে করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়ছে। গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালে ১০টি আইসিইউ ছিল। তবে, রোগীদের সুচিকিৎসার কথা চিন্তা করে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে তিনটি বেড যুক্ত করার উদ্যোগ নেয়।’

ডা. মহিউদ্দিন খান আরও বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২১০টি সাধারণ বেড চিকিৎসাধীন আছেন ১২০ জন।’

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫১টি নমুনা পরীক্ষা করে আটজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে পাঁচজন, নান্দাইল, ভালুকা ও গফরগাঁওয়ে একজন করে শনাক্ত হয়েছেন। হোম আইসোলেশনে আছেন ৪৬৪ জন। এ ছাড়া জেলায় মোট করোনা আক্রান্ত ৫ হাজার ৪২৬ জন, সুস্থ ৪ হাজার ৮২৭ জন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি