1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

শেরপুরের ঝিনাইগাতিতে আদিবাসী এক সন্তানের জননী বিধবাকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে মো. নাইম (১৯) নামের যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ ।গ্রেফতারকৃত নাইম উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। গতকাল রাতে থানায় নিয়মিত মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নাইম প্রতিবেশী ওই বিধবা আদিবাসী নারীর বাড়িতে প্রবেশ করে একা পেয়ে ধর্ষণ করে। এই ব্যাপারে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে নাইম। ঘটনাটি এক কান দুই কান হলে এর মিমাংসা করতে স্থানীয় আলম মিয়ার বাড়িতে সোমবার দিবাগত রাতে স্থানীয় ইউপি সদস্য রশিদ মিয়ার নেতৃত্বে শালিশের আয়োজন করা হয়। বিষয়টি পুলিশের কানে আসলে ঝিনাইগাতী থানা পুলিশ ওই শালিশ বৈঠকে হানা দিয়ে নাইমকে গ্রেফতার করে তবে অন্যরা পালিয়ে যায়।

ঝিনাইগাতি থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা শিশ্চিত করে বলেছেন ভিকটিম বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি