1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

মমেক হাসপাতালের করোনা ইউনিটে বাড়লো ৩ আইসিইউ বেড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে রোগীর চাপ বেড়েছে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে। এই ইউনিটে আইসিইউ বেড এর সংখ্যা ১০ টি। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এতে বেশ ভোগান্তি পোহাচ্ছেন ভর্তি হওয়া রোগীরা। এ বিষয়টি মাথায় নিয়ে এবার আরও তিনটি আইসিইউ বেড বাড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে বর্তমানে করোনা রোগীদের জন্য আইসিইউ বেড সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ তে।

সোমবার (১৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, প্রতিনিয়ত করোনা ইউনিটটিতে রোগী বাড়ার কারণে এখানকার ১০ টি আইসিইউ বেডই পূর্ণ থাকে। রোগীদের সুচিকিৎসার কথা চিন্তা করে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে তিনটি বেড যুক্ত করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। যাতে করে আমাদের কিছুটা হলেও সক্ষমতা বাড়ে।

তিনি জানান, মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২১০ টি সাধারণ বেডের বিপরীতে বর্তমানে করোনা পজিটিভ ও সন্দেহভাজন মিলে মোট রোগী ভর্তি রয়েছে ১৪৫ জন। অন্যদিকে নতুন যুক্ত হওয়া তিনটিসহ ১৩ টি আইসিইউ বেডের মধ্যে ১১ টিতে করোনা আক্রান্ত রোগী এই মুহুর্তে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, সোমবার মমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ময়মনসিংহ জেলার আটজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদরের পাঁচজন ও
ভালুকা, গফরগাঁও, নান্দাইলে একজন করে রয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৬ জনে এবং মারা গেছেন ৬৭ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি