1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ভালুকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

সোমবার (১৯ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে উপজেলার ধীতপুর আকন্দ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম উপজেলার ধীতপুর আকন্দ বাড়ি এলাকার শামছুদ্দিনের ছেলে। তিনি পোল্ট্রি খাদ্যের ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

তিনি জানান, পূর্ব শত্রতার জেরে ইফতারের আগ মুহূর্তে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আসাদুলকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। পরে স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার লাশ ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি