1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

নেত্রকোনায় বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় কারাগারে যুবক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

নেত্রকোনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে ছড়িয়ে দেয়ার অভিযোগে রাসেল মিয়া (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ এপ্রিল) ভোরে জেলার আটপাড়া উপজেলার জয়নগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি একসঙ্গে এবং বঙ্গবন্ধুর ছবি আলাদাভাবে বিকৃত করেন। পরে সেই ছবিগুলো ফেসবুকে ও বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি পুলিশের নজরে আসলে তাকে গ্রেফতারি করে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি