1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

নেত্রকোনায় লকডাউনের ষষ্ঠ দিনে বেপরোয়া মানুষ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

নেত্রকোনায় লকডাউনের ষষ্ঠ দিন সোমবারেও বেপরোয়া সাধারণ মানুষ। গত ৫ দিন ঢিলেঢালা চললেও আজ যেনো বাধভাঙ্গা মানুষের চলাচল।

লকডাউনের প্রথম থেকেই বিনা কারণে বের হওয়া মানুষদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বাক-বিতণ্ডা এখন অনেকটাই শিথিল। নেই প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনাও। যে কারনে মোড়ে মোড়ে মানুষের ভিড় লক্ষণীয়। বিভিন্ন দোকান ঘিরে মানুষের জটলাও দেখা গেছে।

পুলিশও সাধারণ মানুষকে বুঝিয়ে বলতে ব্যর্থ হচ্ছেন। কড়াকড়ি করতে গেলেও বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়। যে কারনে বিপদে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীও!
শহরের থানার মোড় থেকে তেরিবাজার পর্যন্ত রিকশা-অটো চলাচলও বেপরোয়া। একই অবস্থা শহরের তেরিবাজের থেকে শহীদ মিনার মোড় হয়ে মোক্তারপাড়া। শুধু কাঁচা বাজারই নয়, নানা কারণে মানুষের আগের মতো চলচলে ভিড় বেড়েছে। সড়ক ফিরে পেয়েছে প্রাণ।

এদিকে করোনা আক্রান্তের অবস্থাও লাগামহীন। ইতিমধ্যে নেত্রকোনা জেলা প্রশাসক কাজি আবদুর রহমান স্ত্রীসহ করোনা আক্রান্ত হয়ে সুস্থও হয়েছেন। অন্যদিকে এর পরপরই নব নির্বাচিত তিনবারের পৌর মেয়র নজরুল ইসলাম খান পরিবারসহ করোনা আক্রান্ত হয়ে ঢাকার পিজিতে চিকিৎসা নিচ্ছেন।

গতকাল ১৮ এপ্রিল পর্যন্ত জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ১০০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৮৯৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৮ জন।

এদিকে, নেত্রকোনায় নেই করোনা শনাক্তের ব্যবস্থাও। যে কারনে নমুনা নিয়ে পাঠাতে হয় ময়মনসিংহে। সেখান থেকে আসে কয়েকদিন পর।

এ পর্যন্ত ১৪,১৮৮টি নমুনা পাঠানো হলেও রিপোর্ট আসে ১৩,৯৭৫টির।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি