1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

মদনে লড়ির চাপায় রিকশাচালক নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

নেত্রকোনার মদনে লড়ি গাড়ির চাপায় নিজাম উদ্দীন (৬০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। রবিবার (১৮ এপ্রিল) বিকালে মদনের খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রী বাড্ডা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন মদন উপজেলার গোবিন্দ্রশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। সন্ধ্যায় মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নিহতের ছেলে মাজলু মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দীন তার রিকশা নিয়ে গোবিন্দশ্রী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। মদন খালিয়াজুরি সড়কের বাড্ডা মোড় নামক স্থানে পৌঁছলে পিছন থেকে একটি লড়ি গাড়ি তাকে চাপা দেয়। নিজাম উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথে তার মৃত্যু হয়।

মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, লড়ির চাপায় একজন নিহত হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি