1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

হোসেনপুরে লকডাউনে ২২ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর বাজারের বিভিন্ন পয়েন্টে লকডাউন অমান্য করে দোকান খুলে ব্যবসা চালানোর অপরাধে মোট ২২ ব্যবসায়ীকে মোট ৯ হাজার ৭শ’ ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবুবকর সরকার।

এসময় হোসেনপুর অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, সরকারের নিদের্শনা অমান্য করে লুকোচুরি করে লকডাউনের মধ্যে দিয়ে ব্যবসায়ীরা কিছু দোকান খুলে ব্যবসা চালিয়ে আসছিল।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা সদর বাজারের ২২ ব্যবসায়ীকে মোট ৯ হাজার ৭শ’ ৫০ টাকা জরিমানা করা হয়।

এদিকে শিশু ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও সাধারণ লোকজনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম চালানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি