1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গৌরীপুরে শিক্ষার্থীকে বলাৎকার, কারাগারে শিক্ষক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. শফিকুল ইসলাম হলুদ (৩৭) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মো. শফিকুল ইসলাম হলুদ উপজেলার ভাংনামারী ইউনিয়নের কুলিয়ারচর গ্রামের মো. আলী হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক।

গৌরীপুর থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, বলাৎকারের শিকার স্কুলছাত্রের বাবা ওই শিক্ষককে আসামি করে মামলা করলে শুক্রবার রাতে তাকে পৌর শহরের সরকারপাড়া থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ইংরেজি বিভাগে শিক্ষকতার সুযোগে তার বাড়িতে গিয়ে ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রাইভেট পড়ত। গত ২০২০ সালের ২২ অক্টোবর বিকেলে এক শিক্ষার্থী তার বাড়িতে প্রাইভেট পড়তে গেলে বিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দিয়ে শিক্ষার্থীকে বলাৎকার করেন। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন স্কুল শিক্ষক। এরপর থেকে ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময় বলাৎকার করেন শফিকুল ইসলাম।

সবশেষ গত ১ এপ্রিল (বৃহস্পতিবার) আরও শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দিয়ে বলাৎকার করেন শফিকুল ইসলাম। এভাবে বেশ কয়েকজন শিক্ষার্থীকে বলাৎকার করলে শিক্ষার্থীরা তাদের স্বজনদের বিষয়টি খুলে বলেন। এদের একজনের বাবা গত ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) শিক্ষককে আসামি করে মামলা করার পর তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি