1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত দুই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে দুইজন। আজ শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল পৌনে চারটায় টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চর বাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। নিহত তিন জনের মধ্যে দুই জনের নাম জানা গেছে। বাকি একজনের নাম জানা যায়নি।

নিহতরা হচ্ছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম (৩৫), মো. শাহ আলম (৩২)।

ওসি সফিকুল ইসলাম জানান, টিনভর্তি একটি ট্রাকে পাঁচজন উঠে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ট্রাক চর বাবলা এলাকায় পৌঁছালে পিছন থেকে আরেকটি অজ্ঞাত ট্রাক এসে পিছনে ধাক্কা দেয়। এতে টিনের চাপা খেয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ গুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

যে ট্রাকের তিনজন মারা গেছে ওই ট্রাক আটক করা হয়েছে। অপর ট্রাকটি পালিয়ে গেছে। পরিবারের লোকজন আসলে আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি