1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ফুলপুরে মোবাইলে অশ্লীল এসএমএস পাঠিয়ে কারাগারে যুবক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে স্কুলছাত্রীর মোবাইলে আপত্তিকর এসএমএস পাঠানোর অপরাধে সোহেল রানা (৩৮) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোহেল রানা কিশোরগঞ্জ জেলার মৃত জমশেদ আলীর ছেলে। সে পৌরসভার সাহাপুর দক্ষিণ পাড়া এলাকায় তার বোনের বাড়িতে থাকতেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শীতেষ চন্দ্র সরকার এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। তিনি বলেন, এক স্কুলছাত্রীকে সোহেল রানা বেশ কিছু দিন ধরে ইভটিজিংয়ের পাশাপাশি মোবাইলে আপত্তিকর ছবি ও অশ্লীল এমএমএস পাঠিয়ে বিরক্ত করতো।

পরে ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দিলে সোহেল রানাকে আটক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দেন। এসময় সোহেল রানা সবার সামনে তার অপরাধের কথা স্বীকার করেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি