1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

নেত্রকোনায় বাবাকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

নেত্রকোনা সদরে বাবাকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। সন্তানরা ভরণপোষণ না দেয়ায় ভিক্ষা করে সংসার চালান ওই বৃদ্ধ।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় পাওনা ৫০ হাজার টাকা চাইতে গিয়ে ছেলের মারধরের শিকার হন তিনি।

আহত বৃদ্ধের নাম বাহাজ উদ্দিন (৭০)। তিনি সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দুগিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির জায়গা নিয়ে পারিবারিক কলহের জের ধরে ওই বৃদ্ধের ছেলে কাজল মিয়া বাবাকে পিটিয়ে আহত করেন। এসময় ওই বৃদ্ধের একটি হাত ভেঙে যায়। পরে তাকে ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

বৃদ্ধ বাহাজ উদ্দিন অভিযোগ করে বলেন, এর আগেও কয়েকবার ছেলে কাজলের হাতে তিনি মারধরের শিকার হয়েছেন। কাজলের সৎমা আছিয়া বেগমও (৪৫) তার ছেলের মারধরের শিকার হন। এতে তার সৎমায়ের দাঁত ভেঙে যায় বলে অভিযোগ করেন তিনি। বৃদ্ধ বাহাজ উদ্দিনের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

বৃদ্ধ বাহাজ উদ্দিন বলেন, ‘আমি কাজলের কাছে ৫০ হাজার টাকা পাই। টাকা চাইলেই সে মারধর করে। আমি ভিক্ষা করে টাকা জমিয়ে তাকে দিয়েছি। এর আগেও কয়েকবার কাজল আমাকে মারধর করেছে। সোমবার সন্ধ্যার পর আমাকে মারধর করে। সে আমাকে মেরে হাত ভেঙে দিয়েছে।’ জানতে চাইলে অভিযুক্ত কাজলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও কোনো তথ্য পাইনি। থানায় লিখিত অভিযোগ ও করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি