1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী?

পাকুন্দিয়ায় মাস্ক না পরায় ৯ জনের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক পরিধান না করায় ৯ জনকে মোট এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ এপ্রিল) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান অভিযান চালিয়ে এ জরিমানা করেন। জানা গেছে, করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলছে।

সোমবার (১২ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান থানা পুলিশের সদস্যদের নিয়ে পৌরসদর বাজারসহ বেশ কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মুখে মাস্ক পরিধান না করায় তিনি নয় ব্যক্তিকে মোট এক হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ লোকজনদের অনুরোধ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলার ইউএনও (অ.দা.) একেএম লুৎফর রহমান। তিনি জানান, স্বাস্থ্যবিধি সর্বাত্মক নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি