1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

করোনা আক্রান্ত খালেদা জিয়া ভালো আছেন : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

কোভিড-১৯ এ আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে খালেদা জিয়া তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজ রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল গতকাল আইসিডিডিআরবিতে নেওয়া হয়েছিল। সেখানে তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ পেয়েছি। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছে। অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়ার তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত অন্য কোনো উপসর্গ নেই।

মির্জা ফখরুল বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে খালেদা জিয়ার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। অথ্যাৎ যদি কোনো প্রয়োজন হয় তখন পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।

খালেদা জিয়া তাঁর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দলের সকল স্তরের নেতা-কর্মীদের কাছে আহ্বান থাকবে দেশনেত্রীর রোগ মুক্তির জন্য দোয়া চাইবেন এবং সুবিধামত সময়ে স্বাস্থ্যবিধি মেনে দোয়া করবেন। অনুরোধ থাকবে স্থানীয় মসজিদে তাঁর সুস্থতা কামনা করে দোয়া চাইবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি