1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

নান্দাইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় চালক নিহত হয়েছেন।

রোববার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে পৌর শহরের চন্ডিপাশা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালক আজহারুল ইসলাম কিশোরগঞ্জ সদরের একরামপুর গ্রামের আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো. মাসুদ খান। তিনি বলেন, বালুবোঝাই ট্রাকটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পৌর শহরের চন্ডিপাশা নামক স্থানে আসতেই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় কেউ কোনো অভিযোগ না করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি