1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

শাশুড়িকে একমাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

ময়মনসিংহে শাশুড়িকে একমাস বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত সাহাব উদ্দিন ময়মনসিংহ নগরের তাজমহল এলাকার বিহারী ক্যাম্পের মৃত আদালত মিয়ার ছেলে।

ভুক্তভোগী ওই নারীর মেয়ে বলেন, ‘১০ বছর আগে শাহাব উদ্দিনের সঙ্গে আমার বিয়ে হয়। সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় মায়ের কাছ থেকে টাকা আনার জন্য নির্যাতন করতেন। মা অন্যের বাসায় কাজ করে টাকা দিতেন।’

তিনি আরও বলেন, ‘প্রায় এক মাস আগে মা আমার বাড়িতে বেড়াতে আসেন। কয়েকদিন পর মা চলে যেতে চাইলেও আমার স্বামী যেতে দেয়নি।’

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘প্রায় মাসখানেক আগে মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে আসি। বেড়াতে আসার কয়েকদিন পর রাতে হঠাৎ করে মেয়ের জামাই আমার মেয়েকে মেরে ফেলার ও তালাক দেয়ার হুমকি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ভয়ে আমি কাউকে কিছু না বলে নিজের বাড়িতে ফিরে যেতে চাইলে আবারও মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে প্রায় একমাস আমাকে আটকে রেখে ধর্ষণ করে আসছে। অবশেষে বাধ্য হয়ে সবাইকে বিষয়টি খুলে বলেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে সাহাব উদ্দিনের সঙ্গ যোগাযোগ করার চেষ্টা করা হলেও করা সম্ভব হয়নি।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনাচর্জ (ওসি) ফিরুজ তালুকদার বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি