1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শ্লীলতাহানি থেকে বাঁচতে অটোরিকশা থেকে লাফ দিল স্কুলছাত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

আত্মীয়র বাড়ি থেকে অটোরিকশায় করে নিজের বাড়িতে ফেরার পথে নেত্রকোনার কেন্দুয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে তিন অটোরিকশা চালক।

এ সময় ওই ছাত্রী আত্মরক্ষার জন্য অটোরিকশা থেকে লাফ দিলে স্থানীয় লোকজন গিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিন অটোচালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

আটকরা হলেন- কেন্দুয়া উপজেলার দামিনা গ্রামের শহীদ মিয়ার ছেলে আবু রায়হান (২৭), রামপুর-ভরাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আসাদুল (২৫) এবং সান্দিকোনা ডাউকী গ্রামের জিলু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৩)।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, শনিবার বিকেলে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রেন্টিতলা মোড়ে ঘটনাটি ঘটে। ঘটনার সময় স্থানীয় জনতা তিন অটোচালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ সন্ধ্যায় তাদের থানা হেফাজতে নেয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি