1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

টিকা নেওয়ার দুই মাস পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ডা. মাকসুদা খানম গত ৮ ফেব্রুয়ারি মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ টিকার সময় হলেও তিনি এখনো নেননি। গত কয়েকদিন ধরে তার করোনার উপসর্গ দেখা দিলে শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। পরে তিনি কর্মস্থল ত্যাগ করে নিজ বাসায় আইসোলেশনে চলে আসেন।

ডা. মাকসুদা খানম বলেন, করোনা উপসর্গ দেখা দেওয়ায় সকালে অফিসে গিয়ে নমুনা দিয়েছি। কিছুক্ষণের মধ্যে নমুনা পরীক্ষার ফল পজিটিভ হয়েছে বলে তিনি জানতে পারেন। মির্জাপুর সদরে নিজ বাসায় আইসোলেশনে থাকবেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি