1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

কিশোরকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

নেত্রকোনার বরাহাট্টায় মো. রনি মিয়া (১৬) নামে এক কিশোরকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার দশধার গ্রাম থেকে তুলে নিয়ে পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন অপহরণকারীরা। পরে তাকে মারধর করে সদর উপজেলার বাড়ইডহর সেতুর ওপর ফেলে যান তারা।

এ ঘটনায় শনিবার (১০ এপ্রিল) ওই কিশোরের বাবা আবদুল কাদির নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। মামলায় নেত্রকোনা সদর উপজেলার বড়গাঁওয়া গ্রামের হৃদয় মিয়া (২৫), চরপাড়া গ্রামের লাদেন মিয়া (২০), বাইশধার গ্রামের মো. মিজান মিয়াসহ (১৮) পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে সূত্রে জানা গেছে, বারহাট্টার দশধার গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. রনি মিয়া, সদর উপজেলার বড়গাঁওয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে হৃদয় মিয়া ও বাইশধার গ্রামের মো. আনোয়ার মিয়ার ছেলে মিজান মিয়া সদর উপজেলার ঠাকুরাকোনায় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। রনি মিয়ার সঙ্গে বেশ কিছুদিন ধরে হৃদয় ও মিজানের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে হৃদয় ও মিজানসহ পাঁচজন মিলে রনি মিয়াকে অপহরণ করে বারহাট্টার বাইশধার সেতুর কাছে নিয়ে যান। সেখানে তার চোখ-মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাতে করে গুরুতর আহত করেন। এসময় তার পকেট থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন তারা। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি