1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

পাকু‌ন্দিয়ায় ছুরিকাঘাতে কি‌শোর নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

কি‌শোরগ‌ঞ্জের পাকু‌ন্দিয়ায় গোল্লাছুট খেলা নি‌য়ে ঝগড়ার জের ধ‌রে প্র‌তিপ‌ক্ষের ছুরিকাঘাতে লিমন না‌মে এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছে।

শুক্রবার ( ৯ এপ্রিল) রাত সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার চৌদ্দশত ইউনিয়নের কোদা‌লিয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত লিমন (১৭) কোদা‌লিয়া জালুয়াপাড়া গ্রা‌মের ম‌ফিজ মিয়ার ছে‌লে।

পু‌লিশ জানায়, গোল্লাছুট খেলা নি‌য়ে স্থানীয় এক কি‌শো‌রের সঙ্গে ঝগড়া হয় লিম‌নের। এ ঘটনার জে‌রে শুক্রবার রা‌তে কোদা‌লিয়া পূর্বপাড়া মোড় এলাকায় ক‌য়েকজন কি‌শোর লিম‌নের ওপর হামলা ক‌রে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় লিমন।

স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌লে ডাক্তার তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

পাকু‌ন্দিয়া থানার প‌রিদর্শক তদন্ত না‌হিদ হাসান সুমন জানান, হত্যাকারী‌দের ধর‌তে পু‌লিশ অভিযান চালা‌চ্ছে। নিহ‌তের মর‌দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে থানায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি