1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

বাজিতপুরে স্ত্রীসহ সাংবাদিককে কুপিয়ে জখম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জের বাজিতপুরে নিজ বসতঘরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি হোসেন মাহবুব কামাল (৫২)। বৃহস্পতিবার রাতে উপজেলার কৈলাগ গ্রামের বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীরা দা, লোহার রড, বল্লম দিয়ে কুপিয়ে হোসেন মাহবুব কামাল ও তার স্ত্রী নূরজাহান আক্তারকে (৩৫) গুরুতর আহত করে। পরে রাতেই তাদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় সাংবাদিক হোসেন মাহবুব কামাল বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ জারু মিয়া (৩৫) ও মিঠু মিয়া (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাংবাদিক হোসেন মাহবুব কামাল অভিযোগ করে জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী জারু মিয়া, মিঠু মিয়া, কালা মিয়া (৬০) ও আরো ৪-৫ জনের নজর পড়ে সাংবাদিক হোসেন মাহবুব কামালের বসতবাড়ির জায়গায়। ইতোমধ্যে তার পৌনে ১৫ শতাংশ বসতবাড়ির জায়গার মধ্যে সাড়ে ৮ শতাংশ জায়গা তারা জবরদখল করে নিয়েছে। বাকি জায়গাটুকুও দখল করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তারা পাঁয়তারা করে আসছিল। এর অংশ হিসেবে গত ১ জানুয়ারি রাতে তারা হোসেন মাহবুব কামালকে হত্যার হুমকি দেন। এছাড়াও কামালের গরুর ফার্মের ব্যবহৃত নলকূপ ও মোটরের পাইপ নিয়ে যান তারা। এ ঘটনায় গত ১২ জানুয়ারি গ্রামের মাতব্বরদের কথায় পাইপটি ঠিক করতে গেলে মেকানিকসহ সাংবাদিক কামালকে মারতে তেড়ে আসেন তারা। এ বিষয়ে ওইদিন রাতেই সাংবাদিক হোসেন মাহবুব কামাল বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দেন। এর জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাংবাদিক হোসেন মাহবুব কামালের ঘরে অতর্কিতে দা, লোহার রড ও বল্লমসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুর্বৃত্তরা হামলা চালায়।

এ বিষয়ে বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, সাংবাদিক হোসেন মাহবুব কামালের ওপর হামলা ও তাকে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি