1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

নান্দাইলে লরিচাপায় প্রাণ গেল বৃদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ২০ চাকার লরিচাপায় রাবেয়া খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর ফকির বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন উপজেলার শেরপুর ইউনিয়নের মাদানীনগর এলাকার বাসিন্দা। ২০ বছর আগে তার স্বামী মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ২০ বছর আগে স্বামী মারা যাওয়ায় তার বাবার বাড়িতেই বসবাস করে আসছেন রাবেয়া। তিনি এক মেয়েকে পাশের মোয়াজ্জেমপুর গ্রামে বিয়ে দিয়েছেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে মাদানীনগর এসে রাস্তা পার হওয়ার সময় ২০ চাকার বালুবাহী লরি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, স্থানীয়রা বালুবাহী লরিটি জব্দ করেছে। তবে এ ঘটনায় এখনও কেউ কোনো মামলা করেননি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি