1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

পূর্বধলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ ঘর পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ভবেরবাজারে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ি ও দোকানসহ ১০টি ঘর পুড়ে গেছে। আগুনে নগদ টাকা ও মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স হাদিস রাইস মিল থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুন পাশের কাঠের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীরা আগুন নেভানোর চেষ্টা চালান। এরই মধ্যে পাশের কাপড়ের দোকান, তেলের দোকানসহ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজার কমিটির সভাপতি হাসানুজ্জামান লিটন ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, আগুনে বাজারের বসতঘর ও দোকানসহ ১০টি ঘরের সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা আর জানান, রাইস মিলের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি