1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

আলেয়ার ‘আলো’ নিভে গেল সড়কে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

শেরপুরের নকলা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলেয়া আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। তার বাবার নাম আনোয়ার হোসেন। আজ বুধবার দুপুরের দিকে নকলা-নালিতাবাড়ী মহাসড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামে নানী বাড়িতে বসবাস করতো। তার নানী সোলায়মান বিবি বাড়ির পাশেই ইট ভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুটি রাস্তা পারাপারের সময় নকলা থেকে নালিতাবাড়ীর দিকে ছেড়ে যাওয়া ইটভাটার শ্রমিক বহনকারী একটি ট্রাক শিশু আলেয়াকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে প্রত্যক্ষদর্শীরা নালিতাবড়ী থানায় খবর দিলে থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে।

বিষয়টি নকলা ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান সুজা শোয়েব মাহমুদ রিশাদ নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি