1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ময়মনসিংহ মেডিকেলে করোনায় দু’জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম।

তিনি বলেন, বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে রাফিজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা। তিনি ডায়াবেটিস ও হাইপারটেশন রোগেও ভুগছিলেন। গত কয়েকদিন যাবৎ রাফিজা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এরআগে মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে অমল সরকার নামে আরেক করোনা রোগীর মৃত্যু হয়েছে এ হাসপাতালে। তিনিও কয়েকদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত ৬৬ জনের ৫২ জনই ময়মনসিংহ সিটি ও সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নান্দাইলে ১ জন, ঈশ্বরগঞ্জে ১ জন, ধোবাউড়ায় ১ জন, মুক্তাগাছায় ২ জন, ত্রিশালে ২ জন, ভালুকায় ৬ জন ও গফরগাঁওয়ে ১ জন শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৬১ জনের। মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৩৯ জনের এবং মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৮ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি