1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

চিকিৎসাপত্রে নিজ কোম্পানির ওষুধ না লেখায় চিকিৎসককে মারধর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধরের অভিযোগে আতাউল করিম ওরফে মাফুজ মড়লকে (২৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ এপ্রিল) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে।

মাফুজ মড়ল দুর্গাপুর উপজেলার চন্ডিগড় মড়ল বাড়ির বাসিন্দা। তিনি রিলায়্যান্স নামক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি পদে কর্মরত।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান বর্হি বিভাগের ১০৩ নম্বর কক্ষে রোগী দেখছিলেন। অফিস চলাকালীন সময়ে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি হাসপাতালের বর্হি বিভাগে প্রবেশ করতে পারবেন না মর্মে কঠোর নির্দেশনা রয়েছে। তবে মঙ্গলবার বেলা ১১টার দিকে মাফুজ মড়ল ওই কক্ষে প্রবেশ করেন। চিকিৎসককে রিলায়্যান্স কোম্পানির ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিতে চাপ প্রয়োগ করেন। মেহেদী হাসার ওই কোম্পানির ওষুধ লিখতে অপরাগতা প্রকাশ করেন। এতে মাফুজ মড়ল ক্ষীপ্ত হয়ে কিল-ঘুষি দিয়ে চিকিৎসকের শরীরের বিভিন্ন স্থান জখম করেন।

থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, এর আগেও মাফুজ মড়ল তার কোম্পানির ওষুধ লেখাকে কেন্দ্র করে স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসককে অপমান, হয়রানিসহ ভয়-ভীতি প্রদর্শন করেছিলেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর এ আলম বলেন, ‘দুর্গাপুর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাফুজ মড়লকে আটক করা হয়েছে। বুধবার আদালতে সোপার্দ করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি