1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

পাকুন্দিয়ায় ধানক্ষেতে বৃদ্ধের মরদেহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ধানক্ষেত থেকে বাদল মিয়া (৬৪) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হোসেন্দী পূর্ব কুমারপুরের একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। তিনি হোসেন্দী পূর্বপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল মিয়া স্ত্রী-সন্তান নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার স্ত্রী পক্ষাঘাতগ্রস্ত। তিনি নিজেও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। গতকাল সোমবার রাতে হোসেন্দী পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে আসেন। ভোরের দিকে বাড়ি থেকে বের হয়ে হোসেন্দী পূর্ব কুমারপুর এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেতের আইলে বসেন। কোনো এক সময় সেখানেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ওসি মো.সারোয়ার জাহান বলেন, উদ্ধারকৃত মৃতদেহের সাথে ঘুমের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের ঘোরে বসা থেকে জমিতে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি