1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে লকডাউনের নির্দেশনা অমান্য করায় জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

দেশে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সারাদেশ লকডাউন ঘোষণা করেছে সরকার। সোমবার থেকে সারাদেশের মতো শেরপুরেও লকডাউনের প্রথম দিন আজ। লকডাউন কার্যকর করতে ইতোমধ্যে মাঠে কাজ করছে জেলা প্রশাসন। প্রথম দিনই লকডাউনের নির্দেশনা অমান্য করায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও যানবাহনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

লকডাউনের প্রথম দিনে নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া বাইরে বের হওয়ার দায়ে ২০জনকে ২৯৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শেরপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার মাহমুদুল হাসান। এসময় আদেশ অমান্য করে দোকান খুলে ব্যবসা পরিচালনা ও ইজিবাইক চালানো নিষেধ করে নির্দেশনা মানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহবান জানান তিনি।

এছাড়া শেরপুরের নকলায় স্বাস্থ্যবিধি না মেনে দোকান পরিচালনা করায় ১০টি দোকান মালিককে ৫হাজার ৪শ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। এছাড়া ট্রাফিক বিভাগ ৬টি বাস ও একটি মাইক্রোবাসকে জরিমানা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি