1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বকশীগঞ্জে মহিলার লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

জামালপুরের বকশীগঞ্জে একটি পরিত্যক্ত পুকুর থেকে ফাতেমা বেগম (৫০) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ সদর ইউনিয়নের চালাকপাড়া গ্রামের একটি পুকুর থেকে ওই মরদেহটি উদ্ধার করে।

ফাতেমা বেগম বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামের সাফিজল হকের স্ত্রী।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সেজন্য তিনি প্রায়ই এদিক সেদিক ছুটে বেড়াতেন। তিনি কয়েকদিন আগে তার বাবার বাড়ি চালাকপাড়া গ্রামে আসেন। সেখানেও তিনি এদিক সেদিক ছুটে বেড়াতেন।

শনিবার সকালে ওই গ্রামের একটি পরিত্যক্ত শুকনো পুকুরে ফাতেমার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ পরে সেখানে গিয়ে ওই পুকুর থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় এলাকাবাসী ও তার স্বামী জানিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তবুও মরদেহের ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি