1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

যাত্রীবেশে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রকাশ্যে নাজমুল ইসলাম (২৫) নামের এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার রাঙ্গামাটিয়া টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরের দিকে নাজমুলের ব্যাটারি চালিত অটোরিকশায় তিনজন যাত্রীবেশে উঠে। পরে নাজমুল অটোরিকশা নিয়ে রাঙ্গামাটিয়া টানপাড়া এলাকায় আসে। এমন সময় রাস্তায় কোনো লোকজন না থাকার সুযোগে পেছন থেকে ছুরি দিয়ে নাজমুলের গলা কেটে রাস্তার পাশে ফেলে দেয়।

তারা অটোরিকশা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে তারা অটোরিকশা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন বলেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্য নাজমুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে, অটোরিকশা নিয়ে পালানোর সময় স্থানীয়রা টের পেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এখনো ঘটনাস্থলেই আছি। পরে বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি