1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১

প্রাইভেটকারে করে গাঁজা সরবরাহ করার সময় সাতজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। এসময় প্রাইভেটকার তল্লাশি করে তিন কেজি গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে জেলার সদর উপজেলার দিঘারকান্দা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-মো. শাহিন আকন্দ (৪০), মো. আলমগীর (৩০), মো. রাকিবুল ইসলাম (২৫), মো. শাহিন মিয়া (৩০), মো. রফিকুল ইসলাম (৪১), শাহাদাত হোসেন রাকিব (২১) ও মো. মাসুদ মিয়া (৪৫)।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ওই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় প্রাইভেটকারে করে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদ ছিল, তারা ময়মনসিংহে আসবেন। পরে অভিযান চালিয়ে সদর উপজেলার দিঘারকান্দা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি