1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

ট্রেনে অর্ধেক টিকিট বিক্রির নির্দেশনা জারি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ হিসেবে আগামী ১ এপ্রিল হতে সব ধরনের যাত্রীবাহী ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রির নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। যার ২৫% কাউন্টারে এবং
২৫% অনলাইনে বিক্রয় করা হবে।

এ ছাড়া স্বাস্থ্যবিধি ও করোনার সংক্রমণরোধে অন্যান্য বিধি অনুসরণ করে ট্রেনে যাত্রী ও মালপত্র পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ রাখার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

দেশে এক দিনে করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ হয়েছে। রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত ৫ হাজার ১৮১ জন রোগী শনাক্ত হয়েছেন। গত বছরের ২ জুলাই করোনায় সংক্রমিত ৪ হাজার ১৯ জন রোগী শনাক্ত হয়েছিলেন।এরপর এটিই সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৫ জনের।

দেশে করোনা সংক্রমণের ৩৮৮তম দিন আজ। এই সময়ে দেশে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিকে গুরুতর বলে বর্ণনা করেছেন গবেষকেরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে ৬ লাখ ৮৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৯৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।

মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৬ লাখের বেশি, বিশ্বে এমন দেশের সংখ্যা এত দিন ছিল ৩২টি। এখন বিশ্বের ৩৩তম দেশ হিসেবে এই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি