1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

নেত্রকোনায় ব্যাপক শিলাবৃষ্টি, ফসলের ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ফসল, আম ও লিচুর মুকুলের ক্ষতি হয়েছ।

মৌসুমের শুরুতেই উপজেলা সদর, জারিয়া, আগিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে প্রায় ১০মিনিট শিলা বৃষ্টি ঝরেছে। এতে বোরো ফসলের ক্ষতি ছাড়াও লিচু ও আমের মুকুল ব্যাপকহারে ঝরে গেছে। ক্ষতি হয়েছে সবজি জমির। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মৌদাম গ্রামের কৃষক জয়নাল আবেদিন মুঠোফোনে বলেন, বোরো ফসলের জন্য বৃষ্টিটা ভাল হতো, কিন্তু শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা দিনে বলা যাবে।

এ ব্যাপারে রাতে কৃষি বিভাগের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি