1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ঘাটাইলে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ মার্চ, ২০২১

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সংগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউটেনগর গ্রাম থেকে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বোয়ালিহাটবাড়ি গ্রামের আবুল হোসেন নামের এক ব্যক্তি পুরাতন পুকুর খনন করে মাটি বিক্রি করেন। পার্শ্ববর্তী কাউটেনগর গ্রামের কবির হোসেন সেখান থেকে বাড়ি ও দোকানের ভিটি ভরাট করার জন্য কিছু মাটি কিনে নেন। ক্রয়কৃত মাটি সমান করতে গিয়ে তিনি গ্রেনেড সদৃশ একটি বস্তু দেখতে পান। পরে তিনি তা পাশের পুকুরে ফেলে দেন।

বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা মেশিন দিয়ে পুকুরের পানি সরিয়ে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে। এ সময় গ্রেনেডটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

এ বিষয়ে সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গ্রেনেডটি অনেক পুরনো। স্বাধীনতা যুদ্ধকালীন হতে পারে।

গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, পুকুর থেকে গ্রেনেডসদৃশ বস্তুটি উদ্ধার করে ঘাটাইল থানায় আনা হয়েছে। ঘাটাইল সেনানিবাস থেকে এ বিষয়ে বিশেষজ্ঞ টিম এসে এটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি