1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

ভালুকা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ মার্চ, ২০২১

ময়মনসিংহের ভালুকা প্রেস ক্লাবের নবনির্মিত নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ওই প্রেস ক্লাব কার্যালয়টি প্রধান অতিতি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় ভালুকা প্রেস ক্লাবের সভাপতি এসএম শাহজাহান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম, ভালুকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, ভালুকা শেফার্ড গ্রুপের জিএম মো. মোখলেছুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাংবাদিক মোখলেসুর রহমান মনির, হাদিকুর রহমান হাদিস, জহিরুল ইসলাম জুয়েল, মনির খাঁন, মোবাশ্বেরুল ইসলাম সবুজ, আসাদুজ্জামান সুমন, উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মহন। আলোচনা শেষে ফিতা কেটে ভালুকা প্রেস ক্লাব এর কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, শিক্ষক এবং ভালুকা প্রেস ক্লাবের আজীবন সদস্যরাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি