1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

মেয়াদ শেষ হওয়ায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৮ মার্চ) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে ত্রিশাল উপজেলা ছাত্রলীগ কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের আগামী ১০ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে সরাসরি বা ডাকযোগে তাদের জীবনবৃত্তান্ত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রকিব বলেন, ‘কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি ফেসবুকে দেখতে পেয়েছি। কিছু পাওয়ার আশায় ছাত্রলীগ করিনি। আমার সারাজীবন আফসোস থাকবে কেন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল তা জানতে পারলাম না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি