1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে নিখোঁজের ২৬ দিন পর দুই কিশোরী উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

জামালপুরে নিখোঁজের ২৬ দিন পর দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার বিকেলে গাজীপুর জেলার চান্দরা এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

আজ রবিবার দুপুরে পিবিআই জামালপুরের পুলিশ সুপার এমএম সালাহ উদ্দীন জানান, গত ১মার্চ জামালপুর পৌর শহরের শেখেরভিটার শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্র বালিকা শাখা থেকে দুই কিশোরী মিম আক্তার সোনিয়া (১৪) ও মিনি (১৩) বাইরে খেলাধুলা করার সময় পালিয়ে যায়।

পরে মিনির মা মিনারা বেগম গত ১৬ মার্চ জামালপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এ একটি মামালা দায়ের করেন। পিবিআইকে মামলার তদন্তভার দেয়া হলে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গতকাল শনিবার বিকেলে গাজীপুর জেলার চান্দরা এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

আজ রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিম আক্তার সোনিয়ার প্ররোচনা দিয়ে মিনিকে নিয়ে পালিয়ে যায়। মিম আক্তার সোনিয়ার ময়মনসিংহ সদর উপজেলার বড়–ইকান্দা গ্রামের দুলালের মেয়ে। আর মিনি জামালপুর সদরের চর যথার্যপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

উল্লেখ্য, কিশোরী দুইজনের নিখোঁজের ব্যাপারে কারও কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি