1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ফুলপুরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পথসভা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

হেফাজতের ডাকা হরতালের সমর্থনে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় ওই কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে কাড়াহা মদীনাতুল উলূম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক ও বালিয়া চৌরাস্তা মারকাজুন নূর আল গিয়াছ মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদ হাসান উসামার নেতৃত্বে একটি মিছিল ফুলপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌরসভা কার্যালয় পর্যন্ত যায়।

পরে সেখান থেকে মিছিলটি উপজেলা পরিষদ হয়ে পুনরায় বাসস্ট্যান্ড থানা রোডের মাথায় আসলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা সেখানে সংক্ষিপ্ত এক পথসভা করেন।

পথসভায় মানিকসহ দিউ আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইখলাস উদ্দিন ও তারাকান্দা আলহামরা মহিলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি