1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

কিশোরগঞ্জে শহীদ ও নিহত পুলিশ সদস্যদের পরিবারকে অনুদান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

কিশোরগঞ্জে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা ও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম. এ আফজল।
অনুষ্ঠানে পুলিশের ৩৭ জনের পরিবারের প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়।

জেলা পরিষদের সহযোগিতায় কিশোরগঞ্জ জেলা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি