1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

বখা‌টের ছু‌রিকাঘা‌তে প্রাণ গে‌ল কি‌শো‌রের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রা‌মে ছুরিকাঘা‌তে ‌রিপন মিয়া (১৮) না‌মে এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছেন। বুধবার (২৪ মার্চ) রাত ১০টার দি‌কে উপ‌জেলা সদ‌রের আলম‌দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। তাকে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার বখা‌টের বাসু সরকারের (২০) বিরুদ্ধে।

‌নিহত রিপন ‌মিয়া আলমদিঘীরপাড় গ্রা‌মের শিশু মিয়ার ছে‌লে।

প্রাথ‌মিকভা‌বে হত্যার স‌ঠিক কারণ জানা যায়‌নি। ত‌বে বাসু সরকার‌কে গ্রেফতা‌রে অ‌ভিযা‌নে নে‌মে‌ছে পুলিশ।

‌কি‌শোরগ‌ঞ্জের পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খা‌লেদ জানান, রা‌তে বাসু সরকা‌রের সঙ্গে কথা কাটাকাটি হয় রিপন মিয়ার। এক পর্যা‌য়ে রিপন‌কে ছু‌রিকাঘাত ক‌রে পা‌লি‌য়ে যায় বাসু সরকার।

আশঙ্কাজনক অবস্থায় অষ্টগ্রাম উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে জরুরি বিভা‌গের চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি