1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন আবার দুই মাসের জন্য স্থগিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন আবার দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম আবদুল্লাহ বিন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। ২৮ ফেব্রুয়ারি স্থগিত হওয়া নির্বাচন ৩১ মার্চ হওয়ার কথা ছিল।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা এ কে এম আবদুল্লাহ বিন রশিদ বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফারীন হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে হাইকোর্টে আপিল করে তিনি প্রার্থিতা ফেরত পান। পরে হাইকোর্টের আরেকটি শুনানিতে তাঁর প্রার্থিতা স্থগিত হয়। ফলে ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ কমিশন স্থগিত করেছিল। পরে স্থগিত নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠানের জন্য ১৯ মার্চ আরেকটি নির্দেশ দেয় কমিশন। কিন্তু নৌকার প্রার্থীর প্রার্থিতার বিষয়টির কোনো সমাধান না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আরেকটি আদেশে আগামী দুই মাসের জন্য নির্বাচন আবার স্থগিত রাখতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি