1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

হিমঘরে ১২ দিন ধরে নবজাতকের মরদেহ, লাপাত্তা মা-বাবা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে ১২ দিন ধরে পড়ে আছে নবজাতকের মরদেহ। অনেক খোঁজাখুঁজির পরও স্বজনদের না পেয়ে দাফনের জন্য মঙ্গলবার (২৩ মার্চ) হাসপাতাল থেকে ডেথ রেফারেন্স সংগ্রহ করে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত ১২ মার্চ (শুক্রবার) মা-বাবা পরিচয়ে ওই নবজাতকে হাসপাতালের ২৫ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করায়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা গেলে স্বজনরা পালিয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও স্বজনদের পাওয়া যায়নি। ভর্তির স্লিপে দেয়া ঠিকানায় পুলিশ খোঁজ নিলেও স্বজনদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরে ওই নবজাতকের দাফন করতে সোমবার (২২ মার্চ) ডেথ রেফারেন্স না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। ফলে মঙ্গলবার (২৩ মার্চ) পুলিশ ডেথ রেফারেন্স নিয়ে বুধবার (২৪ মার্চ) দাফন করা হবে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ‘হাসপাতালে দেয়া ঠিকানায় খুঁজেও নবজাতকের স্বজনদের পাওয়া যায়নি। ফলে আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের দাফন সম্পন্ন হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি