1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১

ময়মনসিংহে ধোবাউড়ায় মাদরাসাছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে পাঁচ মাস পর দেলোয়ার হোসেন (৬৪) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৩ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন।

এর আগে রোববার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ধোবাউড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই। মঙ্গলবার রাতে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার দেলোয়ার হোসেনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চর কাগমারা গ্রামে। বিয়ের পর তিনি ধোবাউড়ার রাণীপুর এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী ধোবাউড়ায় কলসিন্দুরে তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। সে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করে। সংসারে অভাবের কারণে মাঝেমধ্যে কলসিন্দুর বাজারে খাবারের দোকানে থালা-বাসন ধোয়ামোছার কাজ করত। ওই বাজারেই অভিযুক্ত দেলোয়ার ভাঙারির ব্যবসা করতেন।

মাঝেমধ্যে দেলোয়ার ওই কিশোরীকে আর্থিক সহায়তা করেছেন। কিশোরীর অসহায়ত্বের সুযোগ নিয়ে গত বছরের ২৬ অক্টোবর তার ভাঙারির দোকানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে পরদিন ২৭ অক্টোবর ধোবাউড়া থানায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

ময়মনসিংহের পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, কিশোরীর অসহায়ত্বের সুযোগ নিয়ে দেলোয়ার তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মামলার পর পিবিআই পুলিশ উদ্যোগী মামলার দায়িত্ব গ্রহণ করে। ঘটনার প্রায় ৫ মাস পর আসামি দেলোয়ারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি