1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

নান্দাইলে ‘সিগারেটের আগুনে’ পুড়ল স্কুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে একটি স্কুলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা এলাকার বাকচান্দা আব্দুস সামাদ একাডেমিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নান্দাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক বলেন, ‘স্কুল ভবনটি পরিত্যক্ত থাকায় স্থানীয় কিছু মাদকাসক্ত ছেলে ওই ভবনে নেশা করতেন। তাদের ফেলে যাওয়া সিগারেটের আগুনে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।’

তিনি জানান, পরিত্যক্ত স্কুল ভবনে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এমতাবস্থায় আগুনের ব্যাপকতা বাড়তে থাকলে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক বলেন, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি