1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে মা-মেয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

ময়মনসিংহে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) ময়মনসিংহ শম্ভুগঞ্জ মহাসড়কের টুলবক্সের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রুবিনা আক্তার (২৩)। তিনি সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের পুলিয়ামারী গ্রামের রনি মিয়ার স্ত্রী। তার সঙ্গে মারা যাওয়া মেয়ে শিশুটির বয়স একবছর।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

তিনি জানান, দুপুরে দিকে পুলিয়ামারী গ্রাম থেকে রনি মিয়া স্ত্রী-সন্তানসহ মোটরসাইকেল যোগে ময়মনসিংহে আসছিলেন। পথে চাইনামোড় টুলবক্স পার হলে হঠাৎ করে মোটরসাইকেলের পেছন থেকে স্ত্রী রুবিনা ও তার মেয়ে ছিটকে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রুবিনা মারা যান। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথেই মারা যায়।

এসআই মাহফুজুর রহমান আরও জানান, এ ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি