1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাদরাসার এক শিশু ছাত্রী নিহত হয়েছে। আজ রবিবার সকালে বাড়ির পাশে ফুলপুর-হালুয়াঘাট মহাসড়কের কাজিয়াকান্দা ইন্দিরাপাড় নামক স্থানে অটোরিকশার নিচে চাকায় পৃষ্ট হয় ওই শিশু। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুরে মারা যায়।

নিহত ছাত্রী পৌরসভার কাজিয়াকান্দার তুলা মিয়ার মেয়ে তাকিয়া আক্তার (৭)। সে স্থানীয় মাদরাসার ছাত্রী ছিল। ফুলপুর থানা ও নিহতের পরিবার জানান, বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় বিপরীতগামী অটোরিকশার চাকায় পৃষ্ট হয় সে। গুরতর আহত অবস্থায় ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে আইনি প্রক্রিয়া। সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি