1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সানজিদা আক্তার শিপ্রা (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ইকরামুল ইসলাম শুভ্র (৩৫)।

রোববার (২১ মার্চ) সকালে জামালপুর পৌর এলাকার রশিদপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সাভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আফসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জনান, সকাল সোয়া ১০টার দিকে পৌর এলাকার রশিদপুরে বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছিলেন গৃহবধূ সানজিদা আক্তার শিপ্রা। এসময় সিলিন্ডারের পাশে থাকা পেট্রল ভর্তি একটি ড্রামে আগুন ছড়িয়ে পড়লে ড্রামটি বিস্ফোরিত হয়ে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে সানজিদার মৃত্যু হয়। গুরুতর আহত হন তার স্বামী ইকরামুল ইসলাম শুভ্র। পরে আহত ইকরামুলকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত ইকরামুল ইসলাম শুভ্র রশিদপুর বাজারে পেট্রল, অকটেনসহ বিভিন্ন ধরনের তেলের ব্যবসা করেন।

এদিকে অগ্নিকাণ্ডের প্রায় একঘণ্টা পর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা উত্তেজিত হয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করে। এতে কয়েকজন দমকলকর্মী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি