1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

শেরপুরে ডিবি পরিচয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

শেরপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে মোটরসাইকেলের গতিরোধ করে ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের ব্যবসায়ী অংশীদার নূর হোসেনের (৬০) চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার (২১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে শহরের মধ্যশেরী এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী নূর হোসেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

ভুক্তভোগী নূর হোসেন বলেন, ‘শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার ব্যবসায়ী আমি। আজ আমাদের ইজারার কিস্তির তারিখ। এ জন্য আমি ও আমার ভাতিজা লিটন রানা কিস্তির ৩৫ লাখ টাকা নিয়ে জামালপুরের ব্রহ্মপুত্র সেতুর টোল ঘর থেকে মোটরসাইকেলযোগে শেরপুরের ন্যাশনাল ব্যাংকে আসার জন্য রওনা হই। এ সময় শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় আসলে পাঁচজন আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং ডিবি পুলিশের পরিচয় দেয়।’

তিনি আরও বলেন, ‘পরে তারা আমাদের মোটরসাইকেলে আমার ভাতিজা লিটনকে হ্যান্ডকাফ পরিয়ে ফেলে। আমি বাঁধা দিতে গেলে তারা আমার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকার ব্যাগ ছিনতাই করে দুটি মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।’

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ‘ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি