1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

নকলা প্রেসক্লাবের কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

শেরপুরের নকলা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ‘আলোকিত বাংলাদেশ’ পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ‘কালের কণ্ঠ’ পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার।

নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

আমন্ত্রিত অতিথি হিসেবে প্রশাসনের পক্ষ থেকে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্ত( ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট কাউসার আহাম্মেদ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, শেরপুর জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, জেলা পরিষদ সদস্য আন্জুমানারা বেগম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব নুরে আলম উৎপলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেরপুর জেলার প্রেসক্লাবের সভাপতি ও শেরপুর জেলা বার সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ ১০ সদস্যের পর্যবেক্ষণ কমিটি এই নির্বাচনে উপস্থিত ছিলেন।

এই নির্বাচনে আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন করেন শেরপুর কবি সংঘের সভাপতি তালাত মাহমুদ ও অপরাধ তথ্যচিত্রেরনকলা উপজেলা প্রতিনিধি আলহাজ মাহবুবর রহমান। মোট ২৬ জন ভোটারের মধ্যে ৯ টি পদে ১৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি